নিউজ টুডে ফরিদপুরঃ
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মদিন ঘিরে ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী হুমায়ুন গ্রন্থপাঠ, আলোকচিত্র প্রদর্শনী ও হুমায়ুন আহমদ সম্পর্কিত পেপার কাটিং, স্মরনিকা প্রদর্শনী। সোমবার সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শতাধিক ছাত্রী সমবেত ভাবে হুমায়ুন গ্রন্থ পাঠ এবং বই পাঠের আনন্দ অনুভুতি লিখে জানায়। প্রায় ৩ ঘন্টাব্যাপী এই উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস শাহজাদী বেগম। হুমায়ুন স্মৃতি পরিষদ ফরিদপুরের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পাঠাভ্যাসে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রফেসর আলতাফ হোসেন, শিক্ষানুরাগী মুজিবুর রহমান, লেখক মফিজ ইমাম মিলন, মৃধা রেজাউল ও হুমায়ুন স্মৃতি পরিষদ ফরিদপুরের সভাপতি মিসেস শামীম আরা বেগম। হুমায়ুন স্মৃতি পরিষদ ফরিদপুর কর্তৃক প্রকাশিক ‘হুমায়ুন স্মারকগ্রন্থ’ স্কুলে প্রদান করা হয়। #

No comments:
Post a Comment