এএস কাজল, চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রানে উপজেলার টিলার চর স্কুলের পার্শবর্তী কয়েকটি স্থানের বাসিন্দারা অদৃশ্য সাপ আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্তারা বলেছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা নেহায়েতই মানসিক সমস্যা।
স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিন আগে ঐ এলাকায় সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হলে ওই এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পরে। সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় আক্রাঙ্কিতদের বেশী ভাগই শিশু ও নারী। সুমি(১৫) নামের এক কিশোরীর সাথে কথা বলে জানা গেছে তার মনে হয়েছে সাপে কামড় দিয়েছে তবে সে সাপ দেখেনি তার পর হতে মাথা ব্যথা, বমি বমি ভাব লক্ষ্য করা যাচ্ছে। পরে স্থানীয় কবিরাজ দ্বারা ঝাড়ফুক দেওয়ার পর সে সুস্থ হয়। প্রায় সব রোগিরই একই সমস্যা । স্থানীয় কবিরাজ(ওঝা) সুফিয়া বেগম সহ কয়েক জন ওঝা বিনা টাকায় তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বেশ কয়েকজন রোগিকে পরিক্ষা করে তিনি বিষক্রিয়ার কোন লক্ষন পাননি। তিনি একে মানসিক সমস্যা বলে অবহিত করেন। তিনি এব্যাপারে অতঙ্কিত হতে নিষেধ করেন এবং কেউ এরূপ সমস্যায় পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি। #

No comments:
Post a Comment