নগরকান্দায় উন্নয়ন বিষয়ক অলোচনা সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 20, 2015

নগরকান্দায় উন্নয়ন বিষয়ক অলোচনা সভা

বোরহানুজ্জামানঃ
ফরিদপুরের নগরকান্দায় বর্তমান সরকারের ৬ বছরের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ। সভায় বর্তমান সরকারের ৬ বছরের  উন্নয়নের বিভিন্ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে জনগনের সামনে তুলে ধরা হয়। ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মশিউর রহমান, নগরকান্দা পৌর মেয়র আব্দুর রায়হান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক মাহবুবুর রহমান পিকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক, পৌর কাউন্সিলর নিমাই সরকারসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা। পরে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages