সালথায় হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 20, 2015

সালথায় হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নুরুল ইসলাম, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় কুদ্দুছ শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা সদরের নিখুরদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সালথা উপজেলার দাঁড়িয়াকান্দী গ্রামের আবুল হোসেন হত্যা মামলা আসামী। এই মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান। কুদ্দুছ শেখ উপজেলার গট্টি ইউনিয়নের কাইনুর গ্রামের মোমরেজ শেখের ছেলে ও গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য(মেম্বার)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, আবুল হোসেন হত্যা মামলায় ইউপি সদস্য কুদ্দুছ শেখকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার গট্টি ইউনিয়নের দাঁড়িয়াকান্দী গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংষর্ঘে আবুল হোসেন (২২) নিহত হয়। এঘটনায় নিহতের বাবা মালেক মোল্যা বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলা কুদ্দুছ শেখকে আসামী করা হয়। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages