ভাঙ্গায় পুজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে মাদকাসক্ত যুবক আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 22, 2015

ভাঙ্গায় পুজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে মাদকাসক্ত যুবক আটক

ভাঙ্গা প্রতিনিধি, ২২ অক্টোবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের হাসামদিয়া কালী বাড়ী নাটমন্দিরে বুধবার সন্ধ্যায় পুজামন্ডপের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় মাদকাসক্ত যুবক সোহান মিয়া(৩০)। সে মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। যুবকটি মদ্যপ অবস্থায় মন্ডপে ভাংচুরের চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। উপজেলা পুজা কমিটির সভাপতি বাবু জগদ্বীস চন্দ্র মালো বলেন, ছেলেটি বিকাল হতেই বিশৃঙ্খলার চেষ্টা করতেছিল। ঘটনার সময় সে প্রসাদ ঘরে ঢুকে মহিলাদের সাথে অসদ আচরন করে। এসময় মন্ডপ কমিটি তাকে থামাতে গেলে সে মন্ডপের বাশ ভেঙ্গে এলোপাথারী ভাবে সকলের উপর ঝাপিয়ে পড়ে। তার লাঠির আঘাতে ডেকোরেশনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং তাকে বাধা দিতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ছেলেটি মাদকাসক্ত হওয়ায় ঘটনাটি ঘটিয়েছে। আমরা আইনগত সকল ব্যবস্থা নিচ্ছি এবং মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages