চরভদ্রাসনে প্রায় দেড় কেজী গাজাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2015

চরভদ্রাসনে প্রায় দেড় কেজী গাজাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক।

চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজার থেকে এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী খ্যাত চম্পা বেগম(৩৬)কে ১ কেজি ২ শত গ্রাম গাজা সহ আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার সকালে এ.এস.আই মনিরুজ্জামান কনষ্টেবল বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে উপজেলার গাজিরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের চম্পার নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যাবসায়ী চম্পা বেগম হাজিগঞ্জ বাজারের বাসিন্দা মৃত. মাইজা বিস্বাসের স্ত্রী। থানা সুত্র জানায় সে দীর্ঘ দিন যাবৎ এলাকাতে মাদক ব্যাবসা করে আসছে এবং তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages