ভাঙ্গায় বাস চাপায় শিশুর মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 19, 2015

ভাঙ্গায় বাস চাপায় শিশুর মৃত্যু

ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-খুলনা বিশ্বরোডের সোয়াদী নামক বাসষ্ট্যান্ডে সোমবার সকালে বাসের চাকায় পৃষ্ট হয়ে হাফিজুল সেক (০৮) নামের এক শিশু নিহত হয়েছে। শিশুটি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের আকমল সেকের পুত্র। হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার জানায়, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহন শিশুটিকে রাস্তা পারাপারের সময় চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি এবং ঘাতক বাসটিকে ধাওয়া করে মুকসুদপুর এলাকা থেকে আটক করি। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages