ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ দিবস পালন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2016

ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ দিবস পালন

নিউজ টুডে ফরিদপুরঃ
জাতীয় ভূমি সেবা সপ্তাহ দিবস ফরিদপুরের পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে ভূমি সেবা সপ্তাহ দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, আলফাডাঙ্গা উপজেলার নিবার্হী কর্মকতা আবুল খায়ের, মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর নাহার, আরডিসি এস এম শাহিন, সদর উপজেলার এসি ল্যান্ড কানিজ ফাতেমাসহ জেলার বিভিন্ন উপজেলার ভূমিকর্মকর্তা, ভূমি সহকারিরা (তহসিলদার) প্রমুখ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages