ফরিদপুরের তিন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দুই ঃ স্বতন্ত্র একজন নির্বাচিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2016

ফরিদপুরের তিন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দুই ঃ স্বতন্ত্র একজন নির্বাচিত

নিউজ টুডে ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছে।
নির্বাচনে  রিটার্নিং কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, বেসরকারি ভাবে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট ৪,৮৬৯ তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শরীফ হারুন-অর-রশিদ পেয়েছেন ৪,২৫২ ভোট । বিজয়ী প্রার্থী ৬১৭ ভোটে বেশি পেয়েছেন।
এছাড়াও পাচুড়িয়া ইউপিতে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম মিজানুর রহমান বেসরকারি ভাবে জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ৩,৭৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী খালিদ মোশাররফ রঞ্জু পেয়েছেন ২,১০৬ ভোট। নৌকা প্রতীক প্রার্থী ১৮৪০ ভোট বেশি পেয়েছেন।
অন্যদিকে টগরবন্দ ইউনিয়নে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমাম হাসান শিপন, তার প্রাপ্ত ভোটা ৫,০৬৪। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহিদুজ্জামান (আনারস) ৩৬৯৭ ভোট।
তিনটি ইউনিয়নে মোট ১৭জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন  করেছেন। এ তিনটি ইউনিয়নে ৩৭ হাজার ৩৮৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ২৭টি ভোটকেন্দ্রের ১১০টি ভোট কক্ষে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages