ফরিদপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2016

ফরিদপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিউজ টুডে ফরিদপুর
ফরিদপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা ও কৃষ্ণনগরে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।
জানা গেছে, নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায় বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বজ্রপাতে শ্যামল কুমার মন্ডল (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাড়ির অদুরে বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়া ওই একই সময় ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় হাসান মোল্যা (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।
কৃষ্ণনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বিষয়ট্ িনিশ্চিত করেছেন, সন্ধ্যার দিকে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে এই কৃষ্ণনগর গ্রামের জাবের মোল্যার ছেলে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages