তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2016

তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নিউজ টুডে ফরিদপুরঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদে ও তার নির্মম খুনের সাথে জড়িতদের সর্বচ্চো শাস্তির দাবিতে ফরিদপুর আবারো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর শহরের মহাবিদ্যালয় কলেজের সামনের সড়কে স্থানীয় রঘুনন্দনপুর যুব সংঘের আয়োজনে আধঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে যুব সংঘের সদস্য নিয়াজ খন্দকার, তারেক পাট্টাদার, আজিজুল খানসহ অর্ধশতাধিক যুবক অংশ নেন।
মানববন্ধনে চলাকালে স্থানীয় এলাকাবাসীও যুব সংঘ এর সাথে একাত্বতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নেয়। এসময় তারা অবিলম্বে তনু ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি করেন।
এর আগে গত ২৫ মার্চ ফরিদপুরের নাট্যকর্মী, ২৭ মার্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও ২৯ মার্চ সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে একই দাবিতে ফরিদপুরের বিভিন্ন এনজিও সংস্থা গুলো মানববন্ধন পালন করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages