বোরহান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দায় মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বৃষ্টি (০৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই অটোরিক্সার ৩ যাত্রী ও ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত মাইক্রোবাস চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের নগরকান্দা উপজেলার কান্দী নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জিয়াকুলি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তার শিশু কন্যা বৃষ্টি (০৩) কে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে নগরকান্দা যাচ্ছিল। পথিমধ্যে কান্দি নামক স্থানে বিপরীতমুখি একট মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বৃষ্টি নিহত হয়। এ সময় অটো রিক্সার আরো তিন যাত্রী আহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক মনিরুল ইসলামকে স্থানীয় জনতা বেধড়ক মারপিট করলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#

No comments:
Post a Comment