নিউজ টুডে ফরিদপুরঃ
দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা, টগরবন্দ ও পাচুরিয়া ইউনিয়নের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। প্রার্থীরা হলেন টগরবন্দ ইউনিয়নে মো. সাজ্জাদ হোসেন সুজন, পাচুরিয়া ইউনিয়নে মো. শাহীদুর রহমান ও বানা ইউনিয়নে মো. মার্জন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলফাডাংগা উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ক্ষমতাসীন দলের নেতারা ধানের শীষের প্রার্থীদের ভয়ভীতি এবং প্রচার প্রচারনায় বাঁধা সৃষ্টি করছেন। নির্বাচন থেকে সরে না গেলে মামলা দিয়ে হয়রানীর হুমকি দেয়া হচ্ছে। ধানের শীষ প্রতিক প্রার্থীদের প্রচার প্রচারনায় বাঁধা দেয়া এবং ভোট কারচুপি করার ষড়যন্ত্র অব্যাহত থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া বিকল্প কোন পথ নেই বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে তিন প্রার্থী ছাড়াও স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলফাডাংগা উপজেলার তিনটি ইউনিয়নে আগামি ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।#

No comments:
Post a Comment