ফরিদপুরে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, October 23, 2015

ফরিদপুরে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার।

নিউজ টুডে ফরিদপুর, ২৩ অক্টোবর
ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। লাশ দুটি উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শহরতলীর পশ্চিম বিলনালিয়া গ্রাম থেকে ভানু বেগমের লাশ উদ্ধার করা হয়। ভানু বেগমের পিতার অভিযোগ, যৌতুকের দাবী মেটাতে না পেরে স্বামী জাকির হোসেন তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
অপরদিকে শহরতলীর গেরদা ইউনিয়নের আবদুল ওহাবের কন্যা, স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী রিমি আক্তারের লাশ উদ্ধার করা হয়। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে রিমি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages