নিউজ টুডে ফরিদপুর, ২৩ অক্টোবরঃ
দুই বিদেশী হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে, ঘটনা তদন্তে অনেক দূর এগিয়েছে পুলিশ। খুব শিঘ্রী জানা যাবে কারা ছিল এর পিছনে কারাই বা ঘটিয়েছে হত্যাকান্ড কি ছিল তাদের উদ্যেশ্য। বৃহস্পতিবার রাত ১০ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আইএস এর কোন অস্তিত্ব নেই, একটি গোষ্টি আইএস এর নাম ব্যবহার করে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, স্বাধীনতার পরে এভাবে ২জন বিদেশীকে হত্যা ও একজন যাজককে হত্যাচেষ্টার ঘটনা আমার দেখি নাই। এই মুহুর্তে দুই জন শীর্ষ যুদ্ধাপরাধীর রায় কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে, এই সময়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেইে পরিকল্পিত ভাবে এই সব অপকর্ম করছে একটি গোষ্টি। এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক, রপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ ডিআইজি’র সাথে উপস্থিত ছিলেন। #

No comments:
Post a Comment