নিউজ টুডে ফরিদপুর, ৭ এপ্রিল
ফরিদপুর সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছে। এসময় চার পুলিশ কনস্টেবলও আহত হয়। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, পূর্ব গঙ্গাবর্দ্দী এলাকায় মহাসড়কের উপর একটি পুলিশ পিকআপ ভ্যান এর পাওয়ার হুইল ভেঙ্গে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন খাদে পড়ে যায়। এসময় এক পথচারী ও পিকআপে থাকা চার পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে পুলিশ পৌছে ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আহত পথচারী আলম বিশ্বাস (৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত পুলিশ কনস্টেবল কামরুল, প্রিতম, ইসলাম আলী, সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে দেখতে যান।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ নাজিম উদ্দিন পুলিশের গাড়ি দুর্ঘটনার বিষয়টি স্বিকার করে জানান, এই ঘটনায় কোন মামলা হয়নি তবে সাধারণ ডায়রী করা হয়েছে। #

No comments:
Post a Comment