ভাঙ্গায় মহাসড়কের ব্রীজ দেবে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 7, 2016

ভাঙ্গায় মহাসড়কের ব্রীজ দেবে যাওয়ায় ভারী যান চলাচল বন্ধ

ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন ১নং ব্রীজ দেবে পড়েছে বৃহস্পতিবার সকালে। ব্রীজটির নিচের একাংশ ভেঙ্গে পড়ার কারনে দক্ষিনাঞ্চলে যাতায়াত করা সকল ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে হাই-ওয়ে পুলিশ। ব্রীজটির অপর অংশ দিয়ে সীমিত আকারে যাত্রীবাহী পরিবহন চলাচল করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার জানায়, বুধবার রাতে ব্রীজটির নিচের অংশের ঢালাই ধ্বসে পড়ায় উপরের দিক থেকে কিছুটা দেবে যায়। সকালে ব্রীজটি অধিকাংশ এলাকা জুড়ে দেবে পড়ার কারনে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রী সাধারনের বিবেচনায় কিছু দুরপাল্লার পরিবহন চলাচলের ব্যবস্থ করছে পুলিশ।
ফরিদপুর সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, দক্ষিনাঞ্চলের ব্যস্ততম সড়কের ব্রীজ এটি। এর উপর দিয়ে প্রতিনিয়ত ৬০ টনের অধিক মালামাল বহনকারী ট্রাক চলাচলের কারনে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জরুরী ভিত্তিতে বেইলী ব্রীজ নির্মান করে যান চলাচল ২/১ দিনের মধ্যে স্বাভাবিক করতে চেষ্টা করছি।
এদিকে ব্রীজ দেবে যাওয়ার কারনে পুলিশ ভারী যান চলাচল বন্ধ করে দেওয়ায় সড়কের দুইপাশে শত শত মালবাহী ট্রাক আটকা পড়ে আছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages