ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 7, 2016

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিউজ টুডে ফরিদপুর, ৭ এপ্রিলঃ
‘ডায়াবেটিস প্রহিহত করুন’ এই শ্লোগানে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬। দিবসটি উপলক্ষ্যে ফরিদপুর ডায়াবেটিক সমিতি’র আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি ডায়াবেটিক এ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক রবিন্দ্র নাথ সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. জেসি সাহা, ডা. দিপ্তী রানী সাহা, ডা. শহিদুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক মো. মুসলেমউদ্দিন প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে পৃথক আলোচনা সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages