ইউপি নির্বাচন ॥ চরভদ্রাসনে প্রার্থীদের মনোনয়ন দাখিল। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 7, 2016

ইউপি নির্বাচন ॥ চরভদ্রাসনে প্রার্থীদের মনোনয়ন দাখিল।

চরভদ্রাসন প্রতিনিধি ঃ
আগামী ৭মে আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২২জন, সংরক্ষিত সদস্য ৪০জন ও সাধারন সদস্য পদে ১২৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, উপজেলার চরভদ্রাসন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন, সংরক্ষিত সদস্য ১১জন ও সাধারন সদস্য ৩৫জন। গাজিটেক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮জন, সংরক্ষিত সদস্য ১০জন ও সাধারন সদস্য ৩৫জন। চর হরিরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬জন, সংরক্ষিত সদস্য ১২জন ও সাধারন সদস্য ৩৭জন। চর ঝাউকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন, সংরক্ষিত সদস্য ৭জন ও সাধারন সদস্য হিসেবে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম জানান, ৩ ইউনিয়নে বিএনপি’র দলীয় প্রার্থী থাকলেও চর ঝাউকান্দা ইউনিয়নে বিএনপি’র কোন প্রার্থী নেই। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages