চরভদ্রাসনে ৩৫ পিচ ইয়াবা সহ যুবক আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, April 7, 2016

চরভদ্রাসনে ৩৫ পিচ ইয়াবা সহ যুবক আটক

চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুর চরভদ্রাসনে বুধবার গভীর রাতে ৩৫ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইলিয়াস উপজেলার সদর ইউনিয়নের আরশেদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কালু ফকিরের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চরভদ্রাসন থানার এ.এস.আই  মো. মনিরুজ্জামান ঐ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ঐ যুবককে আটক করে। দীর্ঘ দিন ধরে ঐ যুবক এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্থানীয়রা জানায়। ইলিয়াসের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাযতে পাঠানো হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages