চরভদ্রাসনে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, April 4, 2016

চরভদ্রাসনে আওয়ামীলীগের মনোনয়ন চুড়ান্ত

চরভদ্রাসন প্রতিনিধিঃ    
ফরিদপুরের চরভদ্রাসনের ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে আওয়ামীলীগ। ৪র্থ ধাপে এই ৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নে দলীয় মনোনয়ন যারা পেয়েছেন, চরভদ্রাসন ইউনিয়ন থেকে থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ খান, গাজিরটেক ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুল হক মাষ্টার, চর হরিরামপুর ইউনিয়নে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম ফকির ও চর ঝাউকান্দা ইউনিয়নের মো. ফরহাদ হোসেন মৃধা।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কাউছার হোসেন জানান, গত ইউপি নির্বাচনের ফলাফল, তৃনমুল নেতা কর্মীদের মতামত ও উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার মতামতের ভিত্তিতেই এই চার প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। যা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর স্বাক্ষরে প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করলে চেয়ারম্যান পদে এই চার প্রার্থীর নাম ঘোষনা করেন মনোনয়ন বোর্ড।
উপজেলা নির্বাচন অফিস জানায় আগামী ৭ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় এবং যাচাই বাছাই ১০/১১ এপ্রিল শেষ হবে। এ কয়েক দিনে সদস্য পদে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেওয়া শুরু করলেও এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি।
এদিকে বিএনপি ৪ ইউনিয়নের কোনটিতেই দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে পারেনি বলে জানিয়েছে একাধীক সূত্র। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages