নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি থাকা এক রোগীকে দেখতে এসে হাসপাতালের নতুন ভবনের ৭ম তলায় ১৬ বছরের এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী এবং তার স্বজনদের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগের পর কিশোরীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা আলামত সংগ্রহ ও পরীক্ষা নিরিক্ষা করছেন।
হাসপাতাল সূত্র ও কিশোরীর স্বজনরা জানিয়েছে, শহরতলীর গেরদা ইউনিয়নের সুকুর শেখের মেয়ে নিশি অসুস্থতা নিয়ে সম্প্রতি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ৬ষ্ঠ তলার ১১নং বেডে ভর্তি হন। নিশি যে বাসায় থাকতো সে বাসার কাজের মেয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে নিশিকে দেখতে আসে। এসময় কাজের মেয়েটি ভুলক্রমে ৭ম তলায় উঠে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেয়া তিন যুবক তাকে জোরপূর্বক চিলেকোঠায় নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে কিশোরীর স্বজনদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
নিশি জানিয়েছে, তারা বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছে। তিনি বলেন, অবশ্যই তারা এই ঘটনায় মামলা করবেন। আর এই জঘন্য ঘটনার সাথে জড়িত তাদের সকলের বিচারও দাবী করেন তিনি।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, অভিযোগে উঠেছে হাসপাতালের ছাদে এক কিশোরীকে ধর্ষন করা হয়েছে। কিশোরীটি ধর্ষনের শিকার হয়েছে কিনা তা ফরেনসিক রিপোর্ট পাবার পরই জানা যাবে। এর আগে কিছুই বলা যাবেনা।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারিরিক পরীক্ষা নিরিক্ষা হচ্ছে। তবে এব্যাপারে এখনো কেও (এই রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার দুপুর দেড়টা) থানায় অভিযোগ দায়ের করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা মেয়েটির তরফ থেকে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #

No comments:
Post a Comment