নিউজ টুডে ফরিদপুরঃ
তনু হত্যার বিচার দাবীতে সারাদেশে ছাত্র ইউনিয়নের ডাকে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। এদিকে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ফরিদপুর রাজেন্দ্র কলেজে।
সোমবার বেলা ১১ টার দিকে জেলার কয়েকটি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী শহরের বিভিন্ন সড়ক বিক্ষোভ মিছিলসহ প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করে।
আধাঘন্টাব্যাপী ওই মানববন্ধন থেকে তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি মুকুল রায় ও সাধারণ সম্পাদক সৌরভ দেসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দাবীতে সরকারী রাজেন্দ্র কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১২ টায় শুরু হয়ে আধঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহাবুবুর রহমানসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। #

No comments:
Post a Comment