মো. মুজাহিদুল ইসলাম নাঈমঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দিগনগর এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই বালু ব্যাবসায়ীর নাম আব্দুস সামাদ (৩৫)। সামাদ মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার চরঝামা গ্রামের আবু তালেব মোল্যার ছেলে। রবিবার সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আব্দুস ছামাদ নামের ওই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। #

No comments:
Post a Comment