নগরকান্দায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, April 6, 2016

নগরকান্দায় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বোরহানুজ্জামানঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুরের নগরকান্দা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে অবস্থিত এম.এন একাডেমী মডেল স্কুলের সভাকক্ষে এ কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আজাদ আবুল কালাম। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে এ কাউন্সিলে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা শাখার সাধারন সম্পাদক মজিবুর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহরাব হোসেন ও গোলাম কিবরিয়া প্রমূখ। পরে এম.এন. একাডেমী মডেল স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াকে সভাপতি, চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে সাধারন সম্পাদক ও সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি ত্রি-বার্ষিক কমিটি ঘোষনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages