চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মুক্ত আলোচনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, April 6, 2016

চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মুক্ত আলোচনা

মোস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে ২এপ্রিল পালন করা হয় ভূমি সেবা সপ্তাহ। তারই ধারাবাহিকতায় ইউনিয়নে পর্যায়ক্রমে পালন করা হয় ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের সামনে এক মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পারভেজ চৌধুরী। এ সময় অত্র উপজেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আহাম্মদ জমাদ্দার, মানিক তহশিলদার, মো. রাজু আহাম্মেদ ও স্থানীয় অনেকে। এ সময় বক্তারা জানান অত্র উপজেলায় সর্বশেষ দিয়ারা জরিপে অনেক ভূল থাকায় মাঠ পর্যায়ে জমি কেনা বেচা থেকে শুরু করে মিউটিয়েশন করতেও অনেক ঝামেলা পোহাতে হচ্ছে মানুষকে। তারা ভূমি কর্মকর্তাকে অবহিত করে বলেন অনেক জমি এসএ রেকর্ড অনুযায়ী যেভাবে ছিল কিন্তু দিয়ারা রেকর্ডে গিয়ে বাস্তবে অনেক অমিল রয়েছে। তাই সহজ ভাবে ভূমি সেবা নিশ্চিত করার লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরেজমিনে দিয়ারা রেকর্ডের ভুল সংশোধনের জোর দাবী জানান ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages