ফরিদপুরে কার্টনের ভিতরে নবজাতকের লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 28, 2018

ফরিদপুরে কার্টনের ভিতরে নবজাতকের লাশ উদ্ধার

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে একটি কাগজের কার্টনের ভিতর থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ওই লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শহরের আলীপুর পৌর গোরস্থানে দাফন করা হয়।

বুধবার সকাল সাতটার দিকে শহরের চলকমলাপুর এলাকায় চরকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাসার সীমানা প্রাচিরের উপর একটি কাগজের কার্টন দেখা য়ায়। কার্টনটি দেখে কৌতুহলি পথচারিরা সেটি খুলে তার মধ্যে সদ্যজাত একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, কারো অন্যায় লুকানোর জন্য সদ্যজাত মৃত ওই শিশুটিকে কার্টনের মধ্যে ভরে ওখানে রেখে যাওয়া হয়ে তাকতে পারে। তিনি বলেন কোন ওয়ারিশ না পাওয়ায় গতকাল দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শিশুটির লাশ দাফন দেওয়া হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages