নিউজটুডেফরিদপুরঃ
বিকেএসপির তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৮ এর ফরিদপুর জেলার
পরীক্ষা আগামী ০৬ মার্চ ২০১৮ সকাল ৮ টা থেকে ফরিদপুর জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৭টি খেলায় বিকেএসপি’র জন্য খেলোয়াড় বাছাই করা হবে।ক্রিকেট, ফুটবল, হকি, আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, সাঁতার, শুটিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, টেনিস, ভলিবল ও উশু খেলায় ৮ থেকে ১৪ বছর বয়সের ছেলে ও মেয়ে বাছাই করা হবে।
আগ্রহী খেলোয়াড়রা আগামী ০৬ মার্চ ২০১৮ তারিখ সকাল ০৮ টা হতে ফরিদপুর জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়েবাছাইপরীক্ষায় অংশ নিতে পারবে।
বাছাই এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন এর প্রিন্ট কপি, ক্রীড়া সামগ্রী, পিএসসি সার্টিফিকেট এর ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে। একজন খেলোয়াড় একাধিক খেলায় বাছাইয়ে অংশ নিতে পারবে। প্রত্যেক খেলার জন্য পৃথক রেজিস্ট্রেশন করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য বিকেএসপি ও ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে যোগাযোগ করুন।
web: bksp.gov.bd
ফোন: +৮৮-০২-৭৭৮৯২১৫-৬ ও ০১৭১৩২৪৬০৪০
মো: মওদুদুর রহমান (শুভ)
ফোন: ০১৭১১-৩৬৮৮৭৮

No comments:
Post a Comment