ফরিদপুরে গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 4, 2018

ফরিদপুরে গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার শহরের ঝিলটুলী মহল্লায় ওই বিদ্যালয় সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মশাল প্রজ্জ্বলন করা হয়। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইকবাল হোসেন  মশাল নিয়ে মাঠ পরিভ্রমণ করেন। এরপর বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া রহমান শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে ।
বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মো. হাফেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান, শিশু সংগঠন ফুল্কির সভানেত্রী অঞ্জলী বালা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. লুৎফর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন ফকির, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান, গ্রীনফোর্ডের অধ্যক্ষ মো. তারিক হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান মোল্লা প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনা করেন গ্রীনফোর্ড ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষিকা নাসরিন আক্তার ।
এ বার্ষিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ২৭টি, শিক্ষক ও অভিভাবকদের দুটি এবং যেমন খুশি সাজোসহ মোট ৩০টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages