চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 4, 2018

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইনিয়নের চর হাজিগঞ্জ বাজারে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বিদ্যুৎ স্পৃষ্টে মো. সোহেল শেখ(১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে ফরিদপুর কোতয়ালি থানার বিল মাহামুদপুর গ্রামের বাসিন্দা আইয়ুব শেখের ছেলে। সোহেল জেলার টেপাখোলা ফরহাদ সাউন্ড সিস্টেমে মাইকম্যান হিসেবে কাজ করত।
হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে হাজিগঞ্জ বাজারে বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। রাত ১২টার দিকে ওয়াজ মাহফিল শেষ হয়। ওয়াজে ব্যাবহৃত মাইক এর তার এগারো হাজার ভোল্টেজের পল্লী বিদ্যুতের লাইনের কাছাকাছি স্থান দিয়ে দিয়ে টাঙানো ছিল। ওয়াজ শেষে কড়াই গাছের সাথে বাধাঁ মাইক নামাতে গেলে বিদ্যুত স্পৃষ্ঠে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়।
ভোর চারটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় পঞ্চাশ ফুট উপরে অবস্থিত একটি ডালের দুপাশে পা দেওয়া অবস্থায় সোহেলের নিথর দেহটি পরে আছে। খবর পেয়ে চরভদ্রাসন থানার এস.আই শহিদুল ও এস.আই সৈয়াদুল ঘটনাস্থলে পৌছায় এবং ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাইফুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এসে  গাছ থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে। চরভদ্রসন থানার উপ-পরিদর্শক (এসআই) এস.আই সৈয়াদুল বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাটানো হয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলাদায়ের করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে সোহেল সবার ছোট।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages