সালথায় আঁধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 4, 2018

সালথায় আঁধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সালথায় আধা কেজি গাঁজাসহ মোয়াজ্জেম শিকদার (৬৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সালথা থানা পুলিশ তাকে আটক করে। মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের মৃত আজিজ শিকদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে বড় বাংরাইল গ্রামের পাকা রাস্তার পাশে মুদি দোকানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোয়াজ্জেম শিকদারকে আটক করে। মোয়াজ্জেমের বিরুদ্ধে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, গাঁজাসহ আটককৃত মোয়াজ্জেম শিকদারের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। #


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages