নগরকান্দায় প্রতিবন্ধী যুবককে কুপিয়ে আহত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 17, 2018

নগরকান্দায় প্রতিবন্ধী যুবককে কুপিয়ে আহত



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দামদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সুত্রে জানা গেছে, দামদরদী গ্রামের মান্নান ফকিরের সাথে প্রতিবেশী মজিদ মাতুব্বরের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকালে মান্নান ফকিরের শারীরিক প্রতিবন্ধী ছেলে শাহ আলম বাড়ীর পাশে রাস্তায় গেলে মজিদ মাতুব্বরের ছেলে বাবলু মাতুব্বর ও লাভলু মাতুব্বর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে আহত করে। এ সময় প্রতিবেশী জনি মাতুব্বর ও সাইদুল মাতুব্বর ঠেকাতে গেলে তাদের দুইজনকে ও কুপিয়ে আহত করে। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্নান মোল্যা বলেন, মজিদ মাতুব্বরের ছেলে লাবলু ও বাবলু সন্ত্রাসী প্রকৃতির। গ্রামে সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। আমাকে না পেয়ে ওরা আমার প্রতিবন্ধী ছেলেকে কুপিয়েছে।

থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, শাহ আলমের পিতা মান্নান ফকির বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। #


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages