নগরকান্দায় নিম্মমানের সৌরবিদ্যুৎ সামগ্রী জব্দ। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 17, 2018

নগরকান্দায় নিম্মমানের সৌরবিদ্যুৎ সামগ্রী জব্দ।



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় হ্যামকো কোম্পানীর বিপুল সংখ্যক নি¤œমানের পুরাতন সৌরবিদ্যুৎ সামগ্রী জব্দ করা হয়েছে। শনিবার স্থানীয়রা এই সামগ্রী আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসলে তিনি তা জব্দের নির্দেশ দেন।

স্থানীয়রা জানিয়েছে, উপজেলার কাবিটা, কাবিখা ও টিআরের বরাদ্দের টাকায় সরকারী ভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে। যা স্থানীয় ভাবে তদারকী করছেন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

শনিবার কোদালিয়া শহিদনগর ইউনিয়নে এই সংযোগ স্থাপন করার সময় সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যামকোর ৪ কর্মচারীসহ বিপুল পরিমান সামগ্রী জব্দ করা হয়। তাদের অভিযোগ, যে সামগ্রী তারা স্থাপন করছিলেন তা খুবই নিম্মমানের ও পুরাতন।

পরে তাদের উপজেলা পরিষদের নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্মমানের সামগ্রী ব্যাবহারের সত্যতা পেয়ে সকল সামগ্রী জব্দ করার নির্দেশ দেন। একই সাথে আটক ৪ কর্মচারীর কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ বলেন, হ্যামকো কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের আমার কার্যালয়ে আসতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages