নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হযেছে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা। সোমবার বেলা সাড়ে ১১টায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে এই বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে মেলার উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজিএম বাদল আমিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহীদুল ইসলাম, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী ও ব্যাবসায়ী মো. মোতালেব মোল্যা প্রমুখ।
মেলায় মোট ১৯টি স্টল রয়েছে এর মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের ১১ টি, ইউনিয়ন পরিষদের ৪টি, এনজিও ১টি, উপজেলা মহিলা অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও উপজেলা স্বাস্থ্য ও প:প: এর ১টি করে স্টল রয়েছে। #

No comments:
Post a Comment