নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় ৫ দিন বয়ষের এক কন্যা শিশুর লাশ বাড়ীর পাশের ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রাম থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নবজাতক ওই কন্যা শিশুর মা হামিদা বেগম(২৫) ও দাদী ফরিদা বেগম(৭০) কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের জাকির হোসেন মোল্যার স্ত্রী হামিদা বেগম বুধবার সকালে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। রবিবার সকালে হঠাৎ শিশুটিকে ঘরে পাওয়া যাচ্ছেনা বলে শোর চিৎকার করে শিশুর দাদী এবং মা। সোমবার সকালে বাড়ির পাশের ডোবার পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
এদিকে নবজাতক শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে, প্রাথমিক ভাবে এমন সন্দেহের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পঠিয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা ও দাদীকে আটক করেছে।
প্রতিবেশীরা জানান, পরপর দুটি কন্যা শিশু জন্ম দেয়ায় শাশুড়ী এবং মা দু’জনে মিলে শিশুটিকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এই ঘটনার সুষ্টু তদন্ত ও বিচারের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় কিশোর ও যুবকরা।
নগরকান্দা থাানার উপ পরিদর্শক( এসআই) মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #

No comments:
Post a Comment