নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্য পণ্যসহ ১ জনকে আটক করেছ র্যাব ৮ ফরিদপুর কোম্পানী’র সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালত তাকে অর্থদন্ড দিয়ে ভেজাল ওষুধ ও খাদ্য পণ্য ধ্বংস করে।
র্যাব-৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন জানান, সোমবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স রোডের জনৈক স্বপনের বহুতল ভবনের নিচতলায় অভিযান চালায় র্যাব। নিচতলার ওই ফ্লাটটি ভাড়া নিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, ভেজাল খাদ্যপন্য বিক্রি’র ব্যাবসা করতো অসিত কুমার বিশ্বাস। আটক অসিতের বাড়ি কামারখালী এলাকায়। সে এই ফ্লাটটি ভাড়া নিয়ে এই সব পন্যের ডিলারশীপ ব্যাবসা করতো।
র্যাব অভিযান চালিয়ে অসিত কুমারকে আটক ও বিপুল পরিমান নিষিদ্ধ ও ভেজাল পন্য জব্দ করে। পরে জব্দ পন্যসহ তাকে ভ্রাম্যমান আদালতের সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক অসিত কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও জব্দ পন্য সমুহ রোলার দিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় জেলা স্বাস্থ্য পরিদর্শক, ড্রাগ সুপার এবং বিএসটিআই এর প্রতিনিধিরা ভ্রাম্যমান আদলতকে সহায়তা করেন। #

No comments:
Post a Comment