আলফাডাঙ্গায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 5, 2018

আলফাডাঙ্গায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগবিধি ও ৬দফা দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হেলাল উদ্দীন, মো. আরিফুজ্জামান, মো. শামীম হোসেন, মো. আবুল কালাম প্রমুখ।#


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages