নিম্ম মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 20, 2018

নিম্ম মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা



নিউজটুডেফরিদপুরঃ
বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে নিম্ম মধ্য আয়ের দেশে উত্তরণে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীম উদদীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে নি¤œ মধ্য আয়ের দেশে উত্তরণ সম্পর্কিত প্রচারাভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।


সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খবিরুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ  সাইফুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ইয়াছিন কলেজ অধ্যক্ষ অধ্যাপক গোবিন্দ চন্দ্র হালাদার, সিভিল সার্জন মোঃ শাহজাহান কবীর চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান, র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, এফডিএ নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, নারী নেত্রী আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের সুদক্ষ পরিচালনায় দেশ আজ নি¤œ আয়ের দেশ থেকে ন্নি মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। তারা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের কর্মকান্ড নিষ্ঠার সঙ্গে পালন করা আমাদের দায়িত্ব। সকলে মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অবশ্যই দেশ আরো এগিয়ে যাবে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages