ফরিদপুরে গণহত্যা দিবসে শহীদ স্মরণে মোমবাতি মিছিল(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 25, 2018

ফরিদপুরে গণহত্যা দিবসে শহীদ স্মরণে মোমবাতি মিছিল(ভিডিও)




নিউজটুডেফরিদপুরঃ
রবিবার সন্ধ্যায় গণহত্যা দিবসে ফরিদপরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন, মিছিল, গণকবরে পুস্পমাল্য অর্পন ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বর থেকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন করা হয়।

পরে মোমবাতি নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গনকবরে গিয়ে শেষ হয়।

সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে গণকবরে পুষ্পমাল্য অপণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) মো. এরাদল হক, পলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচ এম ফোয়াদ পমুখ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages