নগরকান্দায় যুবদল নেতা হেলালসহ আটক ১০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 25, 2018

নগরকান্দায় যুবদল নেতা হেলালসহ আটক ১০



নিউজটুডেফরিদপুরঃ

ফরিদপুরের নগরকান্দায় থানা পুলিশের বিশেষ অভিযানে যুবদল নেতা হেলালসহ ১০ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলালকে তার নিজ বাড়ী জুঙ্গরদী গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ছাড়াও রোববার নগরকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আরো ৯ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো হাসিব মুন্সি, সাব্বির আহম্মেদ, জামাল শেখ, কাইয়ুম মোল্যা, এসকেন শেখ, শামীম মিয়া, রেজাউল হক, মামুন মাতুব্বর, সৈকত মিয়া। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইন চার্জ(ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, বিশেষ অভিযানে এদের আটক করা হয়েছে, তাদের সবাইকেই আদালতে সোপর্দ করা হয়েছে।#


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages