মাইগ্রেনের ব্যাথায় করনীয় - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 10, 2018

মাইগ্রেনের ব্যাথায় করনীয়

নিউজটুডেফরিদপুরঃ
চিজ, রেড ওয়াইন, যেকোনো চরম আবহাওয়া কিংবা ডিহাইড্রেশন যেকোনো কারণে মাইগ্রেন হতে পারে। ঠিক কী কারণে আপনার মাইগ্রেন হচ্ছে তা খুঁজে বের করুন। বুঝতে না পারলে যে দিনগুলো মাথা ব্যথা হবে ডায়েরিতে লিখে রাখুন।

আপনার কি প্রায়ই মাইগ্রেনের ব্যথা হয়? যখন যন্ত্রণা হয় কী করবেন বুঝতে পারেন না? কীভাবে আরাম পাবেন ভেবে পান না? কয়েকটা জিনিস অনুসরণ করতে পারেন।

ভাল ঘুম, খাওয়া দাওয়া, হাইড্রেশন, এক্সারসাইজ মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। তাই রোজ পুষ্টিকর খাবার খান, অফিসে লাঞ্চে পুষ্টিকর খাবার নিয়ে যান। সব সময় পানি খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখুন।

শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে মাইগ্রেনের যন্ত্রণা বাড়ে। কাজু, আমন্ড, বাদাম, দুধ, ডিম, পিনাট বাটারের মতো খাবার রাখুন সঙ্গে।

মাইগ্রেনের ব্যথা হলে কফি থেকে দূরে থাকুন। বেশি কফি খাওয়ার অভ্যাস মাইগ্রেনের ব্যথা বাড়ায়।

বাড়তি রাখুন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। মাইগ্রেনের ব্যথা হলে ১৫ মিনিট ধরে শুঁকুন। ব্যথা কমে যাবে।

ব্যথা কমাতে দারুণ কাজ দেয় আঙুর। মাইগ্রেনের ব্যথা হলে খেয়ে নিন আঙুরের রস। কোন গ্রেপ জুস নয়, বাড়িতে ব্লেন্ড করে নিন কিছু তাজা আঙুর। সূত্র: আনন্দবাজার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages