বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে-ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রী। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 26, 2018

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে-ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রী।




নিউজটুডেফরিদপুরঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কবি জসীমউদ্দীন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মুক্তিযোদ্ধা গুলজার আহমদ খান, মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, সৈয়দ কবিরুল আলম মাও প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages