সদরপুরে শায়লা’র উঠান সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 26, 2018

সদরপুরে শায়লা’র উঠান সভা



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুরে জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা উঠান সভা করেছেন। উল্লেখ্য যে, ফরিদপুর ৪ সংসদীয় আসন (ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চাইছেন শায়লা।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলা যুবদলের আহব্বায়ক ও সাবেক ভিপি অসুস্থ তরিকুল ইসলাম কবির মোল্যাকে দেখতেই শায়লা সোমবার সদরপুরে আসেন। পরে সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের কবির মোল্যার বাড়িতে একটি উঠান সভায় স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি।

এসময় শায়লা নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সামনের নির্বাচনে বিএনপির প্রতীক জয়ী করতে সর্বদা কাজ করুন। দলের মধ্যে কোনো প্রকার গ্রুপিং করবেন না। সকল নেতাকর্মীকে নিয়ে এ অঞ্চলে ধানের শীষ কে বিজয়ী করতে একসাথে কাজ করবো।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান, সদরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক মো. বিল্লাল হোসেন, মো. আবুল বাশার, জুলফিকার মোল্যা, মো. হারুন হাওলাদার, মো. বাবুল হোসেন, আকোটেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া, আছাদ মৃধা, মোল্যা জাওয়াদ, বিএনপির জাসাসের নির্বাহী কমিটির সদস্য শাহিনুর বেগম, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির মুন্সী, ভাঙ্গা থানা যুবদলের আহব্বায়ক টিটু মুন্সী, কৃষক দলের সভাপতি সায়েদ মুন্সী, সাবেক যুবদলের সহসভাপতি বাচ্চু, ছাত্রদলের আহব্বায়ক মিশু, পান্না, আরিফ তালুকদার,আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages