ফরিদপুরে ধূলা থেকে বাচঁতে সাংবাদিক পিয়ালের মাস্ক বিতরণ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 28, 2018

ফরিদপুরে ধূলা থেকে বাচঁতে সাংবাদিক পিয়ালের মাস্ক বিতরণ



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল তার ব্যাক্তিগত উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় ধূলার ক্ষতি থেকে বাঁচাতে মাক্স বিতরন করেছেন।

মঙ্গলবার ও বুধবার শহরের টেপাখোলা, কমলাপুর এলাকায় রিক্সা চালক, অটোচালক ও মটর সাইকেল চালকদের মাঝে ধূলা প্রতিরোধী মাক্স বিতরন করেন। পরে শহরের প্রেসক্লাব চত্বরে ও সুপার মার্কেট এলাকায় ট্রাফিক পুলিশ ও পথচারিদের মাঝে মাক্স বিতরন করেন তিনি।

সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল বলেন. শুষ্ক মৌসুমে রাস্তাসহ সকল এলাকায় ধূলার প্রকপ বেশী । বাতাসে এই ধুলা বালি ছড়িয়ে স্বাস কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আর এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তায় চলাচলকারী পথচারিরা ও অটো-রিক্সা চালকরা। তাই ধুলার ক্ষতিকর দিক থেকে বাচতে মানুষকে সচেতন করতে প্রতিকি এই মাস্ক বিতরণ করা হয়।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, যুগ্ম সম্পাদক শেখ মনির হোসেন, মফিজুর রহমান শিপন, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages