ফরিদপুর পৌরসভার ৩৯তম নগর সমন্বয় কমিটির সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 28, 2018

ফরিদপুর পৌরসভার ৩৯তম নগর সমন্বয় কমিটির সভা



নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর পৌরসভার ৩৯তম নগর সমন্বয় কমিটির সভা বুধবার পৌরসভার কনফারেন্স রুমে  অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়রশেখ মাহতাব আলী মেথু’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে বিগত নগর সমন্বয় কমিটির সভার কার্যবিবরনী, গৃহীত কর্মপরিকল্পনা পর্যালোচনা ও সংশোধিত পিডিপি উপস্থাপন করেন পৌর সচিব তানজিলুর রহমান।

পরে মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার সিনিয়র সিটিজেন প্রফেসর শেখ আব্দুস সামাদ, প্রফেসর মো. শাহজাহান, প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান , ডা. আফজাল হোসেন, পৌর কাউন্সিলর মির্জা জাকির হোসেন, মাহফুজুর রহমান মামুন, আনিসুর রহমান চৌধুরী সাবুল, খন্দকার শামচুল আরেফিন সাগর, নির্বাহী প্রকৌশলী শামচুল আলম, আসমা আক্তার মুক্তা, এ্যাড.জেসমিন কবির, আনম ফজলুল হাদী সাব্বির, সাজেদা কবিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, পৌর হিসাব রক্ষক ফজলুল করিম আলাল, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল ও প্রকৌশলী সৈয়দ মো. আশরাফ প্রমূখ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages