নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দার কুখ্যাত আওলাদ ডাকাতকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার নগরকান্দা থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আওলাদ মুন্সিকে গ্রেফতার করে রাতে থানায় নিয়ে আসেন। ডাকাত আওলাদ মুন্সি নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ^রদী গ্রামের সাত্তার মুন্সীর ছেলে।
তার বিরুদ্ধে মোল্যারহাট থানায় ২টি, আশুলিয়া থানায় ১টি, মুকসুদপুর থানায় ১টি, সাভার থানায় ২টি ও শ্যামপুর থানায় ১টি করে ডাকাতি মামলা রয়েছে। বুধবার সকালে তাকে ফরিদপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের মাধ্যমে জেল হাযতে প্রেরন করা হয়েছে।#

No comments:
Post a Comment