নিউজটুডেফরিদপুরঃ
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেছেন, ‘আমি মানুষের অধিকারের কথা বলছি। আমি চাই মানুষ তার ন্যায্য অধিকার পাক, সেই অধিকারের কথা বলছি বলে আমার সঙ্গে শত্রুতা করা হচ্ছে। মৃত্যু একদিন হবেই তাই, মানুষের অধিকারের জন্য লড়াই করেই মরবো, আপস করে মরতে রাজি নই। আমি মনোনয়ন পাই আর না পাই, এমপি হই আর না হই জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোলন এসময় শেখ হাসিনার পাশে থাকার আহবান জানিয়ে আগামী নির্বচনে যে ই মনোনয়ন পাক, সকলকেই নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন মৃধা প্রমুখ।#

No comments:
Post a Comment