নগরকান্দায় এমএন একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, March 8, 2018

নগরকান্দায় এমএন একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দার এমএন একাডেমী মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার আদর্শমান নিশ্চিতকরন এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টা, সহযোগিতা, করণীয় বিষয়ে পরামর্শ গ্রহনের জন্য অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিনি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া। উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) সরদার মোস্তফা শাহিন, নগরকান্দা পৌর মেয়র রায়হানউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ মোর্তজা আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, অভিভাবক কমিটির প্রতিনিধি ও অভিভাবক বৃন্দ । #


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages