নিউজটুডেফরিদপুরঃ
রাজবাড়ীতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার দশজন গুনী শিক্ষাবিদকে বিশেষ
সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আহমেদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফখরুজ্জামান , সাবেক সহযোগী অধ্যাপক সিরাজউদ্দীন খান,ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সরোয়ার মোর্শেদ খান, সাবেক সহযোগী অধ্যাপক একেএম আব্দুল কাদের, মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আক্কস আলী মিয়া, ও মুলঘর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র সরকারকে সম্মাননা প্রদান করা । ক্রাউন সিমেন্ট এর জেনারেল ম্যানেজার এবিএম ইউসুফ আলী খান রাজবাড়ীর দশ গুনী শিক্ষাবিদদের হাতে ফুলের তোড়া, সম্মাননা ক্রেস্ট,উপহার সামগ্রী ও উত্তোরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন ।
পরে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা ও , রাজবাড়ী সরকারী কলেজের বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর আহমেদ আলী প্রমুখ। #
No comments:
Post a Comment