নিউজটুডেফরিদপুরঃ
বিকাশের মাধ্যমে প্রতারনা করার অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন(পিবিআই) ফরিদপুর এর সদস্যরা। গত রাত সাড়ে ৩ টার দিকে প্রায় ৫ ঘন্টার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ৩ জন হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুদ্দুস মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর(৩২), আইয়ুব আলীর ছেলে ইমরান(২২) ও মাদারীপুরের শিবচর এলাকার মৃত কফিল উদ্দিন ফকিরের ছেলে শের আলম ফকির(৩৪)।
পিবিআই ফরিদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার, কানাই লাল সরকার জানান, আটককৃত মোবাইল ফোনে করা সংঘবদ্ধ প্রতারনা চক্রের সক্রিয় সদস্য। এরা কখনো জ্বিনের বাদশা, লটারি বিজয়সহ নানা কায়দায় মোবাইলের মাধ্যমে প্রতারনা করে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এরা স্থানীয় ভাবে ওয়েলকাম পার্টি হিসেবে পরিচিত।
এরই ধারবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী ফরিদপুরের বিকাশ এজেন্ট মাহাবুবুর রহমান এর কাছ থেকে বিকাশের বস পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন এর তদন্ত টিম মামলা টি তদন্ত করে এর সত্যতা পায়। একই সাথে ওয়েলকাম পার্টির সক্রিয় এই চক্রের সন্ধান পায় পুলিশ। পরে গত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয় বলে জানান এই কর্মকর্তা। #

No comments:
Post a Comment